অন্য খবর

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছেন শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে।

আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের টিকিট পেলে অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

মাহি বলেন, বাংলাদেশের ইতিহাস যত দিনের, বাংলাদেশ আওয়ামী লীগের বয়সও তত দিনের। আমি সেই দলের নমিনেশন কিনেছি, এর চাইতে খুশির বিষয় হতে পারে না।

সম্প্রতি নিজেকে রাজনীতির মাঠে সক্রিয় করেছেন মাহি।

জানা যায়, কিছু দিন আগেই তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button