বিশ্ব
আইসোলেশনে কেজরিওয়াল

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
গতকাল রবিবার দুপুর থেকেই অসুস্থ বোধ করেন আম আদমি পার্টির প্রধান। তার গলা ব্যথা ও জ্বর দেখা দেয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার কেজরিওয়ালের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করার হবে।
ভারতে এখন পর্যন্ত ২ লাখ ৫৭ হাজার ৪৮৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ২০৭ জনের। এর মধ্যে দিল্লিতেই মারা গেছেন ৮১২ জন। রাজধানী শহরটিতে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে।



