স্পোর্টেইনমেন্ট

আইপিএল নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটার

আইপিএলের এবার অনুষ্ঠিত হবে মিনি নিলাম। গতবার নিলাম শেষে আইপিএলের দলগুলোর কাছে বেশ কিছু অর্থ বাকি রয়ে গেছে। যা এবার ব্যবহার করে তারা চাইছে নিজেদের দলকে আরেকটু ভালোভাবে গুছিয়ে নিতে। এ সুযোগ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। কিছু খেলোয়াড়কে নতুন করে দলে নেবে।

সব মিলিয়ে আইপিএলের ১০টি ফ্রাঞ্চাইজির হাতে সম্মিলিতভাবে রয়েছে ৯৫ কোটি রুপির মতো। এবার নিলামে আরও ৫ কোটি রুপি প্রতিটি দল অতিরিক্ত খরচ করার সুযোগ পাবে।

আগামী ২৩ ডিসেম্বর কোচিতে একদিনের এই নিলাম অনুষ্ঠিত হবে। প্রতিটি দলের নির্ধারিত টাকা শেষ হয়ে গেলে, তারা আর নিলাম থেকে খেলোয়াড় কিনতে পারবেন না। এই মিনি নিলামের জন্য ভারতীয় এবং বিদেশি মিলিয়ে ৯৯১জন ক্রিকেটার নাম রেজিস্ট্রেশন করিয়েছে।

এই ৯৯১ জনের মধ্যে বাংলাদশের ৬জন ক্রিকেটার রয়েছেন। এই ৬ জন হলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ।

এর মধ্যে সাকিব আল হাসান তার ভিত্তিমূল্য নির্ধারণ করে দিয়েছেন দেড় কোটি রুপি। বাকি ক্রিকেটাররা সবাই সর্বনিম্ন ৫০ লাভ রুপি করে ভিত্তিমূল নির্ধারণ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button