অন্য খবর

ভেঙে গেল আমির খানের ১৫ বছরের সংসার

আমির খান এবং কিরণ রাও, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন। খবর: আনন্দবাজার।

শনিবার সকালে, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত এ তারকা দম্পতি নেটমাধ্যমে একটি বিবৃতি জারি করে জানিয়েছেন।

তারা লিখেছেন, ‘এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এবার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।’

আমির ও কিরণ আরও জানিয়েছেন, সময় নিয়ে পরিকল্পনা করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তের প্রভাব পেশাগত দিকে পড়বে না বলে জানান এ তারকা দম্পতি।

Related Articles

Leave a Reply

Back to top button