অ্যান্টার্টিকায়ও পৌঁছালো করোনা, বাদ রইলো না কোনো মহাদেশ

অ্যান্টার্টিকা ছাড়া বাকি প্রতিটি মহাদেশগুলোতে তাণ্ডব চালিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস । এবার অ্যান্টার্টিকায়ও পৌঁছে গেছে করোনা ভাইরাস।আর এর মাধ্যমে প্রতিটি মহাদেশেই পাওয়া গেলো কোভিড-১৯।
এমন প্রতিবেদন প্রকাশ করেছে চ্যানেল নিউজ এশিয়া।
বুধবার (২৩ ডিসেম্বর) চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি অবশেষে বিশ্বের সব মহাদেশে পৌঁছে গেলো।
চিলির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে, অ্যান্টার্টিকায় দুটি সামরিক ঘাঁটি বা নৌবাহিনীর একটি জাহাজে থাকা অন্তত ৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর বাইরে সেখানে এখন পর্যন্ত আর কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন তথ্য পাওয়া যায়নি।
চিলির সেনাবাহিনী জানায়, সোমবার (২১ ডিসেম্বর) জেনারেল বার্নার্ডো ও’হিগিন্স রিকেলমে অ্যান্টার্কটিক বেসে ৩৬ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। আর মঙ্গলবার (২২ ডিসেম্বর) চিলির বিওবিও অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চিলির নৌবাহিনীর একটি জাহাজের ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর লেফটেন্যান্ট রডলফো মার্শ মার্টিন এয়ার ফোর্স বেসে আক্রান্ত হয়েছেন একজন।



