অন্য খবর

অশ্লীলতার অভিযোগে মালাইকা ও উরফির বিরুদ্ধে মামলা

বলিউডের জনপ্রিয় মুখ মালাইকা আরোরা ও উরফি জাভেদের বিরুদ্ধে, ভারতীয় সংস্কৃতি নষ্ট ও অশ্লীলতার অভিযোগ তুলে মামলা দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। খবর: হিন্দুস্তান টাইমস

মালাইকা ও উরফির বিরুদ্ধে, মুম্বাই পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সংস্থাটির দাবি, মালাইকা ও উরফি সমাজকে নোংরা করছেন। তারা নতুন প্রজন্মকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। তাই তাদের উচিত শিক্ষা দেওয়া হোক।

সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও মালাইকাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। এতে দেখা যায়, ফ্যাশন শোতে ছবি তোলার সময় এক ব্যক্তি হঠাৎ মালাইকার বুকে হাত দিয়ে ফেলেন।

অন্যদিকে, ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নতুন কয়েকটি ছবি আপলোড করেছেন উরফি। এতে দেখা যায়, শুধুমাত্র চুল দিয়ে তার বুক ঢেকে রেখেছেন তিনি। তার পরনে শুধু একটি নীল রঙের জিনস প্যান্ট। নাকে নথ। ইতোমধ্যেই উরফির এই ছবি ভাইরাল।

Related Articles

Leave a Reply

Back to top button