বাংলাদেশ

অন্য দেশ থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহের চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই দেশে ভ্যাকসিন সংকট কেটে যাবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা টিকার সংকট দেখা দেওয়ায় চায়না, রাশিয়াসহ যেসব দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা তৈরি করছে, তাদের সঙ্গেও যোগাযোগ করে টিকা সংগ্রহের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (০৬ মে) বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করণীয় এবং অক্সিজেন সংকট উত্তরণের উপায় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ৩ কোটি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অর্ডার করেছি। এর মধ্যে ৭০ লাখ পেয়েছি, আর গিফট হিসেবে আরও ৩০ লাখ পেয়েছি। প্রথম ডোজ হিসেবে আমরা প্রায় ৬০ লাখ টিকা দিয়েছি। আর দ্বিতীয় ডোজ হিসেবে আরও প্রায় ৩০ লাখ ডোজ দিয়েছি।

তিনি বলেন, ভ্যাকসিন সংকট নিয়ে সরকার সচেতন আছে। অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্রাইসিস আছে। এ লক্ষ্যে আমরা অন্য সোর্স থেকে টিকা পাওয়ার ব্যবস্থা করছি। রাশিয়ার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। চায়না থেকে আমরা আরও ৫ লাখ ভ্যাকসিন পাবো শিগগরিই। এছাড়া অন্য যেসব দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা তৈরি করে, তাদের সঙ্গেও যোগাযোগ করছি।

আমরা ভ্যাকসিন পেতে সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি দ্রুতই ভালো সংবাদ দিতে পারব বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Related Articles

Leave a Reply

Back to top button