বাংলাদেশ

আইসিইউতে অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলমকে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্তই মাহবুবে আলমের শারীরিক অবস্থা ভালো ছিল। কিন্তু শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সকালে অ্যাটর্নি জেনারেলের গায়ে জ্বর আসা শুরু হয়। এসময় চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে নেয়া হয়।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল।

Related Articles

Leave a Reply

Back to top button