বিশ্ব

ভারতীয় শেয়ারবাজারের ‘দ্য বিগ বুল’ রাকেশ মারা গেছেন

ভারতীয় ধনকুবের ও শেয়ারবাজারের ‘দ্য বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালা আর নেই। ৬২ বছর বয়সে থেমে গেছে শেয়ারবাজারে হার না মানা এই ব্যবসায়ীর জীবন।

রোববার (১৪ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। রাকেশ বার্ধক্যজনিত সমস্যাসহ একাধিক রোগী ভুগছিলেন।

তিনি একজন ব্যবসায়ী এবং একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টেড ছিলেন। ভারতের অন্যতম এই ধনী ব্যক্তি হাঙ্গামা মিডিয়া এবং অ্যাপটেকের চেয়ারম্যানের। পাশাপাশি ভাইসরয় হোটেল, কনকর্ড বায়োটেক, প্রোভোগ ইন্ডিয়া ও জিওজিৎ ফিন্যান্সিয়াল সার্ভিসেসের একজন পরিচালক।

কয়দিন আগেই তার পৃষ্ঠপোষকতায় ‘আকাশা এয়ারলাইন্স’ চালু হয়। বলা হয়, রাকেশ শেয়ারবাজারে বিনিয়োগে কখনই ভুল করতেন না। তিনি যেখানেই বিনিয়োগ করতেন লাভের মুখ দেখতেন।

বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুসারে রাকেশ ঝুনঝুনওয়ালার সম্পদের মূল্য প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। সূত্র: এনডিটিভি, ইকোনোমিক টাইমস

Related Articles

Leave a Reply

Back to top button