স্পোর্টেইনমেন্ট

মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের স্মরণে ফুটবল ম্যাচ খেলতে নেমে বড় ভাই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন ।

নিয়তির এমন নির্মম ঘটনা ঘটেছে গত বুধবার।

বছর তিনেক আগে হার্ট অ্যাটাকে ছোট ভাইকে হারিয়েছিলেন ইতালিয়ান ফুটবলার জিউসেপ্পে পেরিনো। সেই ভাইয়ের স্মরণে ইতালির নেপলসের পোগিওমারিনোতে প্রয়াত ভাইয়ের স্মরণে বিশেষ ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন জিউসেপ্পে। দুই দলে পাঁচ জন করে খেলোয়াড় নিয়ে আয়োজন করা হয় এই ম্যাচ। যেখানে খেলতে নেমে মাঠের মধ্যেই হার্ট অ্যাটাক করেন ২৯ বছর বয়সী জিউসেপ্পে।

তাৎক্ষণিকভাবে ছুটে আসেন মাঠের চিকিৎসাকর্মীরা, নিয়ে যান হাসপাতালে। কিন্তু কাজ হয়নি। মাঠে করা হার্ট অ্যাটাকেই মৃত্যু হয় জিউসেপ্পের। তবে স্থানীয় কর্তৃপক্ষ মৃত্যুর কারণ খুঁজে বের করতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।

২০১৮ সালে সাইকেল চালানোর সময় হার্ট অ্যাটাক করে মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন জিউসেপ্পের ছোট ভাই রোকো পেরিনো। তখন তার বয়স ছিল ২৪ বছর। সেই ভাইয়ের স্মরণেই বিশেষ ম্যাচের ব্যবস্থা করেছিলেন জিউসেপ্পে।

ইতালির ক্লাব পার্মার সদস্য ছিলেন জিউসেপ্পে। ২০১২ সালে ইবোলিতানা থেকে তিনি পার্মায় যোগ দিয়েছিলেন। তবে ক্লাবটির হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি। দুই দফায় তাকে ধাঁরে পাঠানো হয় বেল্লারিয়া মারিয়া ও ভিগর লামেজিয়া ক্লাবে।

এদিকে বুধবার ছিল পোগিওমারিনোর প্রজাতন্ত্র দিবস। এ দিনটি উপলক্ষ্যে সে অঞ্চলে বিশেষ উৎসবের আয়োজন ছিল রাতে। কিন্তু জিউসেপ্পের মৃত্যুতে সকল উৎসব বাতিল করে দিয়েছেন স্থানীয় মেয়র মাউরিজিও ফালাঞ্জা।

Related Articles

Leave a Reply

Back to top button