বাংলাদেশবিশ্ব

পাপুল কেলেঙ্কারি: কুয়েতে নতুন রাষ্ট্রদূত দিলো সরকার

লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের মানবপাচার, অর্থপাচার ও শ্রমিক নিপীড়নের  ঘটনার পর কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালামকে সরিয়ে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়েছে সরকার।

সোমবার (১৩ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত্ব হিসেবে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে চলতি মাসেই রাষ্ট্রদূত হিসেবে এস এম আবুল কালামের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। মানবপাচার, অর্থপাচার ও শ্রমিক নিপীড়নের অভিযোগে কুয়েতের কারাগারে আটক সাংসদ পাপুলের বিষয়ে গত একমাসের বেশি সময়েও কুয়েত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য ঢাকাকে জানাতে পারেননি আবুল কালাম।

কদিন আগেই কুয়েতে নতুন রাষ্ট্রদূত পাঠানোর ইঙ্গিত দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

১৯৮৮ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন মেজর জেনারেল মো. আশিকুজ্জামান। বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি ইনস্ট্রাশানাল, স্টাফ ও কমান্ড পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়াও সিয়েরা লিওন, আইভরি কোট ও কঙ্গোতে জাতিসংঘের তিনটি শান্তি সহায়ক মিশনেও দায়িত্ব পালন করেন।

কুয়েতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আমি) হিসেবে দায়িত্বরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button