বাংলাদেশ

ভারত থেকে দেশে এলো আরও ৫০ লাখ টিকা

দেশে পৌঁছেছে, বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট থেকে কেনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি ‘কোভিশিল্ড’ নামের করোনা ভ্যাকসিনের প্রথম ধাপে ৫০ লাখ ডোজ ।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে ভারতের মুম্বাই থেকে এয়ার চার্টার ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে এ টিকা বেক্সিমকোর টঙ্গীর গুদামে নেয়া হবে। সারা দেশে পাঠানোর আগে টিকা সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ও বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) উপহার হিসেবে ভারতের পাঠানো করোনা ভাইরাসের ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি একজন নার্সকে প্রয়োগের মধ্য দিয়ে দেশে প্রাথমিকভাবে টিকা দান কার্যক্রম শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button