বিশ্ব

সৌদিতে ভিক্ষা করলে ১ বছর জেল, জরিমানা ২৩ লাখ

ভিক্ষাবৃত্তি বন্ধে কঠোর আইন পাস করলো সৌদি আরব।

এখন থেকে দেশটিতে ভিক্ষাবৃত্তির সঙ্গে কেউ জড়িত থাকলে সর্বোচ্চ এক বছরের জেল এবং জরিমানা গুণতে হবে ২২ লাখ ৭২ হাজার ৬৬ টাকা (এক লাখ সৌদি রিয়াল)। খবর: গালফ নিউজ

নতুন আইন অনুসারে, সৌদি আরবে কেউ ভিক্ষা করলে, ভিক্ষুকদের ব্যবস্থাপনায় জড়িত থাকলে অথবা তাদের সংগঠিত করলে কঠোর সাজার মুখোমুখী হতে হবে। সেক্ষেত্রে কেউ কাউকে ভিক্ষাবৃত্তিতে সাহায্য বা উৎসাহিত করলে ছয় মাস পর্যন্ত জেল অথবা সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

নতুন আইনের নাম দেওয়া হয়েছে ‘অ্যান্টি বেগিং ল’ বা ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে আইন।

ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকা, ভিক্ষুকদের জড়ো করে কৌশলে ব্যবসার চেষ্টা বা কোনো ভিক্ষুক গ্রুপকে সহায়তা করলে তাদের এই আইনের অধীনে শাস্তি দেওয়া হবে।

এই আইনের অধীনে সৌদি আরবের নাগরিক নন-এমন ভিক্ষুকদেরকে জেলের মেয়াদ শেষে এবং জরিমানার অর্থ পরিশোধের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে। কাজের জন্য তাদের আর কখনো সৌদি আরবে ফিরতে অনুমোদন দেওয়া হবে না।

অন্য দেশের কোনো ভিক্ষুক যদি সৌদি নারীর স্বামী বা সন্তান হন, তাহলে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে না।

সেসঙ্গে এ নতুন আইনে বলা হয়েছে, সৌদি আরবের ভিক্ষুকদের সামাজিক, স্বাস্থ্য, মানসিক ও অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে এসব সমস্যা সমাধান করার কথা বলা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Back to top button