বাংলাদেশ

বিমানের সেই পাইলট ‘ক্লিনিক্যালি ডেড’

মাঝ আকাশে হার্ট অ্যাটাকের শিকার হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

রোববার (২৯ আগস্ট) নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোনো কোনো অনলাইন পোর্টালও পরিবারের বরাত দিয়ে মৃত্যুর সংবাদ প্রকাশ করে।

ক্যাপ্টেন নওশাদের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভির আহমেদ জানান, তিনি আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা তাকে এখনো মৃত ঘোষণা করেননি।

বিমানের একটি সূত্র বলেছে, নাগপুরের হোপ হাসপাতালে কোমায় থাকা ক্যাপ্টেন নওশাদ ক্লিনিকালি ডেড।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান জানান, পরিবারের সঙ্গে কথা বলার পর ক্যাপ্টেন নওশাদের ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেওয়া হবে কিনা সে বিষয়ে মেডিকেল টিম সিদ্ধান্ত নেবে।

হাসপাতাল কর্তৃপক্ষ তার লাইফ সাপোর্ট খুলে দিতে অনুমতির অপেক্ষা করছে। কিন্তু পাইলটের আত্মীয়-স্বজন এখনই লাইফ সাপোর্ট খুলে দিতে চাচ্ছেন না। তাদের দাবি, নতুন করে মেডিকেল বোর্ড বসানো হোক। পরীক্ষা নিরীক্ষার পর তারাই সিদ্ধান্ত দিক। আত্মীয়-স্বজনদের এ দাবিতে বিমান কর্তৃপক্ষেরও সায় রয়েছে।

গত শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ১২২ জন যাত্রী নিয়ে ওমানের মাসকাট থেকে ঢাকায় ফিরছিল। মাঝ পথে বিমানের পাইলট ক্যাপটেন নওশাদ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আঁচ করতে পারেন বিমানের সেকেন্ড পাইলট। পড়ে দ্রুত গতিতে বিমানটি নাগপুরে জরুরি অবতরণ করে।

গতকাল শনিবার (২৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেছিলেন, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটির ১২৪ জন যাত্রীর প্রত্যেকেই নিরাপদে ছিলেন। জরুরি অবতরণের পর পাইলট কাইউমকে নাগপুরের হোপ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে তার এনজিওগ্রাম করা হয়।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button