বাংলাদেশ
পাসপোর্টের কার্যক্রম চলবে সীমিত পরিসরে

৪-৫ মাস বন্ধ থাকার পর পাসপোর্টের কার্যক্রমও শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হবে। তবে তা হবে সীমিত পরিসরে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, বুধবার (১৯ আগস্ট) অধিদফতরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো. সাঈদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার বিষয়ে বলা হয়েছে।
আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে এমআরপি এবং ই-পাসপোর্টের অ্যাবোলমেন্ট (নতুন ও রি-ইস্যু) কার্যক্রম পরিচালিত হবে।



