বাংলাদেশ

বনানী কবরস্থানে সমাহিত হবেন কবরী

রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে, বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরীকে। এর আগে বাদ যোহর সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৭ এপ্রিল) সকালে কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাদ যোহর জানাজা ও গার্ড অব অনার সম্পন্ন হলে বনানী কবরস্থানে আম্মার দাফন সম্পন্ন হবে।

করোনা আক্রান্ত হয়ে শুক্রবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কবরী। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ-নবীন সব শিল্পীরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button