বিশ্ব

তিন মাসের মধ্যে টিকা রফতানির ‘নিশ্চয়তা’ নেই: সিরাম সিইও

করোনা টিকা উত্পাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা বলেছেন, আগামী তিন মাসের মধ্যে ভারত থেকে টিকা রফতানির কোনও সম্ভাবনা নেই। খবর: এনডিটিভি।

আজ বুধবার (২১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’কে দেওয়া এক সাক্ষাত্কারে আদর পুনেওয়ালা এ কথা বলেন।

তিনি জানান, টিকা রফতানির কোনও নিশ্চয়তা নেই এবং এই মুহূর্তে আমরাও মনে করছি, এমন সংক্রমণের সময়ে আগামী দুই মাসের মধ্যে আমাদের রফতানির দিকে তাকানো উচিত হবে না।

সিরাম সিইও বলেন, হতে পারে জুন-জুলাইয়ে আমরা আবারও সামান্য পরিমাণে টিকা রফতানি শুরু করতে পারি। তবে এই মুহূর্তে আমরা দেশকেই অগ্রাধিকার দেব।

ভারতে আগামী ১ মে থেকে নতুন ধাপে শুরু হচ্ছে করোনা টিকাদান কার্যক্রম। এ পর্যায়ে ১৮ বছরের বেশি বয়সী সবাইকেই টিকা দেওয়া হবে। সেক্ষেত্রে প্রতি মাসে দেশটির আরও ২০ লাখ ডোজ বেশি প্রয়োজন পড়বে। তবে সিরামের জন্য সেই চাহিদা পূরণ বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button