বিশ্ব

অক্সিজেন ট্যাঙ্কারে লিক, ২২ করোনা রোগীর মৃত্যুর

ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ৩০ মিনিট বন্ধ থাকায়, অক্সিজেন সংকটে মারা যান ২২ রোগী। খবর: এনডিটিভি।

বুধবার (২১ এপ্রিল) মহারাষ্ট্রের নাশিক জেলার জাকির হোসেন পৌরসভা হাসপাতালে এ ঘটনা ঘটেছে। জেলার কালেক্টর এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

খবরে বলে হয়, ওই হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সা দেয়া হত। সেখানে চিকিত্সাধীন ছিলেন প্রায় ১৭১ রোগী। দুপুরের দিকে হটাত অক্সিজেন ট্যাঙ্কার লিকের ঘটনা ঘটে। এতে ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ। এসময় ৩১ জনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। বাকিদের সরিয়ে নেয়া সম্ভব হয়নি। ফলে ভেন্টিলেশনে থাকা ১০ রোগীসহ মারা যান অন্তত ২২ জন।

এ ঘটনায় মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার তদন্ত করা হবে। এখনও পর্যন্ত জানা গেছে, ভেন্টিলেশনে থাকা রোগীরা অক্সিজেনের অভাবেই মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button