বিশ্ব

মুসলিম রীতি মেনে প্রেমিককে বিয়ে করলেন বিল গেটসের কন্যা

বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসের কন্যা জেনিফার গেটস বিয়ে করলেন মুসলিম প্রেমিক নায়েল নাসেরকে (৩০) ।

স্থানীয় সময় শুক্রবার (১৫ অক্টোবর) রাতে মুসলিম রীতিতে মিসরের নাগরিক ও অশ্বারোহী নাসেরকে বিয়ে করেন জেনিফার। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে নর্থ সালেমের ঘোড়ার খামারে অনুষ্ঠিত হয় রাজকীয় অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ৩০০ অতিথি।

মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। বিচ্ছেদের পর মেয়ের বিয়ের জন্য প্রথমবারের মতো একসাথে উপস্থিত হয়ছিলেন তারা। বিল গেটস নিজ হাতে মেয়েকে তুলে দেন নাসেরের হাতে। গত শনিবারের অনুষ্ঠানে মানা হয় জেনিফারের নিজের ধর্মীয় রীতি।

যেখানে বিয়ে অনুষ্ঠিত হয়েছে, সেই ঘোড়ার খামারটা অবশ্য জেনিফারের নিজেরই । ২০১৮ সালে স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার।

Related Articles

Leave a Reply

Back to top button