বাংলাদেশ

ড. সেলিম মাহমুদের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক শোক বার্তায় এ কথা জানানো হয়।

শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমা শাহজাদী বেগমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া ড. সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শোক বার্তায় ওবায়দুল কাদের মরহুমা শাহজাদী বেগমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহজাদী বেগম শনিবার (২০ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শাহজাহানপুর সরকারি অফিসার্স কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button