বাংলাদেশ

করোনা রোধে আজ থেকে মাঠে নামছে পুলিশ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা কর্মসূচি নিয়ে আজ রবিবার থেকে মাঠে নামছে পুলিশ। রবিবার (২১ মার্চ) ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে পুলিশের বিশেষ কর্মসূচিও।

এর আগে গত বৃহস্পতিবার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনা রোধে পুলিশের এই কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন।

প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের নির্দেশিকা (এসওপি) বিতরণ, পুলিশের লগো সম্বলিত ফ্রি মাস্ক বিতরণ, করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে ভূমিকা রাখা, করোনায় মৃত্যুবরণকারীদের দাফন, পুলিশের অব্যাহত স্থাপনা আইসোলেশন ও কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর।

এছাড়া ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বিদেশ থেকে আগত ব্যক্তিদের শনাক্তকরণ ও কোয়ারেন্টাইনে প্রেরণ, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে মাধ্যমে করোনা সংক্রান্ত আগত কলের সাড়াদানসহ আরও বিভিন্ন সেবা দিবে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button