Leadএনএনবি বিশেষভূরাজনীতি

ইউনূসের ‘গোলামী চুক্তি’তে ইরান-বাংলাদেশ সম্পর্কে ফাটল

★ চুক্তি অনুযায়ী, বাংলাদেশ মার্কিন এলএনজি এবং তেলের বাজার নিশ্চিত করতে বাধ্য। ফলে ইরানের পাইপলাইন বা কম দামের জ্বালানির প্রস্তাব গ্রহণ এখন অসম্ভব। মার্কিন লবি এমন একটি শর্ত ঢুকিয়ে দিয়েছে যেখানে 'অগণতান্ত্রিক' বা 'নিষেধাজ্ঞাপ্রাপ্ত' দেশের সাথে বড় কোনো অর্থনৈতিক চুক্তি করতে গেলে ওয়াশিংটনের 'নো অবজেকশন' লাগবে।

➤ শতাব্দীর পুরনো ফারসি সংস্কৃতি, ভাষা এবং ধর্মীয় মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ইরান-বাংলাদেশ ভ্রাতৃত্বের দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বাংলাদেশের সাম্প্রতিক কূটনীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

তার কারণ, ইরানের ওপর যখন একে একে মার্কিন মিসাইল তাণ্ডব চালাচ্ছিল, তখন রাষ্ট্রদূত স্পষ্ট বলেছিলেন— ‘আমরা যুদ্ধ চাই না, শুধু সহমর্মিতা চাই।’ কিন্তু বাংলাদেশ সরকার সেই ন্যূনতম নৈতিক সমর্থন ও সহমর্মিতা দিতেও ব্যর্থ হয়েছে।

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের অতিমাত্রায় মার্কিন ঝোঁক এবং বাণিজ্যচুক্তি কীভাবে বাংলাদেশকে তার এক পরীক্ষিত মুসলিম বন্ধুর বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে।

তীব্র জ্বালানি সংকটে ধুঁকছে বাংলাদেশ। অথচ ইরান হতে পারতো আমাদের সবচেয়ে বড় আশ্রয়। কম দাম আর বন্ধুত্বের দোহাই দিয়ে সস্তায় তেল দেওয়ার সুযোগ থাকলেও সাবেক অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তির কারণে তা নেওয়া সম্ভব হচ্ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সাথে জ্বালানি চুক্তি থাকলে বছরে অন্তত ৫ বিলিয়ন ডলার সাশ্রয় হতো। কিন্তু মার্কিন ফাঁদে পা দিয়ে আমরা এখন চড়া দামে মার্কিন ও কাতারি গ্যাস কিনতে বাধ্য হচ্ছি, যার বোঝা সাধারণ মানুষের কাঁধে চেপেছে।

ইরানে মার্কিন আগ্রাসনের সময় বাংলাদেশ ১৬ কোটি মানুষ ইরানের পক্ষে দাঁড়িয়েছেন। কিন্তু আমাদের সরকার দেশটির পক্ষে না দাঁড়িয়ে কৌশলগতভাবে মার্কিন লবির হয়ে ইরানের বিপক্ষে দাঁড়িয়েছে, দীর্ঘদিনের বন্ধুর থেকে এমন অবহেলার পরও ইরান তার ‘মুসলিম ভ্রাতৃত্ব’ ভুলে যায়নি।

সম্প্রতি হরমুজ প্রণালিতে কঠোর নজরদারি সত্ত্বেও ইরান বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলোকে জ্বালানি পরিবহনের সুযোগ দিয়েছে। তেহরান প্রমাণ করেছে তারা সুযোগসন্ধানী নয়, বরং তারা প্রকৃত বন্ধু; কিন্তু বাংলাদেশ প্রকৃত বন্ধুর পরিচয় দিতে পারেনি।

২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলার পর বাংলাদেশ সরকার কোনো বিবৃতি দেয়নি। কিন্তু ১ মার্চ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেয় তখনই, যখন ইরান মার্কিন হামলার জবাবে মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা হামলা করে।

সেই বিবৃতিতে সরকার ৭টি আরব দেশের নাম নিয়ে তাদের সার্বভৌমত্ব রক্ষার কথা বলে; কিন্তু ইরানের ওপর ইসরায়েল-মার্কিন জোটের আগ্রাসী হামলায় যখন হাজার হাজার প্রাণহানি হচ্ছিল, তখন ইরানের সার্বভৌমত্বের কথা সচেতনভাবে এড়িয়ে যায়।

সেই বিবৃতি কেবল কূটনীতি ছিল না, ছিল শতকোটি মুসলিমের ভ্রাতৃত্বের ওপর আঘাত। ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের শিকার ইরানের পাশে না দাঁড়িয়ে সরকার যে ‘নিরামিষ’ বিবৃতি দিয়েছিল, তা ইরানের রাষ্ট্রদূতকে “ব্যথিত” করেছে বলে তিনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান। কিন্তু বাংলাদেশ কেন এমনটা করলো?

অন্তর্বর্তীকালীন সরকারের শেষ মেয়াদে ওয়াশিংটনের সাথে সম্পাদিত ‘বাণিজ্য চুক্তি’ আমাদেরকে বাধ্য করেছে ইরানের থেকে মুখ ফিরিয়ে নিতে। দেশের মানুষের কাছে সেই চুক্তিকে আপাতদৃষ্টিতে লাভজনক হিসেবে উপস্থাপন করা হলেও এর গভীরে লুকিয়ে আছে বাংলাদেশকে নিয়ন্ত্রণের পাঁচটি বিষাক্ত শর্ত।

এই চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র যে দেশ বা সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেবে, বাংলাদেশকে পরোক্ষভাবে তা অনুসরণ করতে হবে। এর ফলে ইরান বা রাশিয়ার মতো দেশ থেকে সস্তায় জ্বালানি কেনা বাংলাদেশের জন্য অসম্ভব হয়ে পড়েছে।

যে কারণে সম্প্রতি বাংলাদেশ সরকারকে রাশিয়া থেকে বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি কেনার আগে আমেরিকার অনুমতি নিতে হয়েছিল।

রাশিয়ার বেলায় অনুমোদন পেলেও ইরানের বেলায় তার সম্ভাবনা শূন্য। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো ‘কৌশলগত প্রযুক্তি’ বা পণ্য ইরান বা এ ধরনের দেশে রপ্তানি করা যাবে না; এটি বাংলাদেশের স্বাধীন বাণিজ্য ক্ষমতাকে খর্ব করেছে।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ মার্কিন এলএনজি এবং তেলের বাজার নিশ্চিত করতে বাধ্য। ফলে ইরানের পাইপলাইন বা কম দামের জ্বালানির প্রস্তাব গ্রহণ এখন অসম্ভব। মার্কিন লবি এমন একটি শর্ত ঢুকিয়ে দিয়েছে যেখানে ‘অগণতান্ত্রিক’ বা ‘নিষেধাজ্ঞাপ্রাপ্ত’ দেশের সাথে বড় কোনো অর্থনৈতিক চুক্তি করতে গেলে ওয়াশিংটনের ‘নো অবজেকশন’ লাগবে।

এর আড়ালে মূলত ইরান-চীন-রাশিয়া ব্লক থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে মার্কিন ব্লকের কাঁচামাল ও বাজারের ওপর নির্ভরশীল করে রাখা হয়েছে। এই বাণিজ্যচুক্তি বাণিজ্য ও অর্থনীতিতে সরাসরি মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ছাড়াও বাংলাদেশের সাথে ইরানের মতো যেসব দেশের ঐতিহাসিক ভ্রাতৃত্ব ছিল, তা রক্ষা করা কঠিন করে তুলেছে।

নতুন সংসদীয় নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখে। যদিও ড. ইউনূসের রেখে যাওয়া ‘মার্কিন প্রভাব’ কাটিয়ে ওঠা সহজ নয়, তবে তারেক রহমান ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক পুনরুদ্ধারের ইঙ্গিত দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানকে প্রমাণ করতে হবে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের মতো পুরোনো বন্ধুর হাত ছাড়বে না।

নিউজ নাউ বাংলা/এসি/ এফওয়াই/ জেডআরসি/ ‌২২ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button