বাংলাদেশ

ওয়াসার এমডির মেয়াদ ৩ বছর বাড়ানোর সুপারিশ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর জন্য প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সুপারিশ করা হয়েছে বোর্ড সভায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ‘ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম বিশেষ সভায় এমন সুপারিশ করা হয় বলে বোর্ড সভা সূত্রে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা এক নোটিশে বলা হয়, ‘ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম বিশেষ সভা (অনলাইন মিটিং) ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এ সভায় বোর্ডের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button