বাংলাদেশ
ইউএনও ওয়াহিদাকে ওএসডি, স্বামীকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সেসঙ্গে তার স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মো. মেজবাউল হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) এই বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।
এর আগে গত ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। তারা দু’জনই ঢাকায় নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন ।



