বিশ্ব

হোয়াইট হাউজের সামনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে চলছে ভোট গণনা, আর মাঝেই হাজারো বিক্ষোভকারী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ শুরু করেছেন। তাদের মিছিলের কারণে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা স্লোহান দিচ্ছেন, ‘আমরা যদি বিচার না পাই, তাহলে তোমরা শান্তি পাবে না।,

লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, ওরেগান এবং নিউইয়র্ক শহরেও বিক্ষোভ হয়েছে। নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই বিভিন্ন শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট তালাবদ্ধ করেছেন।

সিবিএস নিউজের সাংবাদিক ক্রিস্টিনা রুফিন তার টুইটার অ্যাকাউন্টে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, জো বাইডেনকে সমর্থন জানিয়ে তারা হোয়াইট হাউসে অবস্থান নিয়েছেন।

হোয়াইট হাউসের সামনে জো বাইডেনের সমর্থকরা থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ছিলেন। তবে সংখ্যায় অনেকটাই কম।

এক পর্যায়ে ব্লাব লাইভস ম্যাটার প্লাজায় থাকা এক ব্যক্তি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। তবে কেন এমন পরিস্থিতি শুরু হয় তা জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button