বাংলাদেশ
চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশন (ইসি) চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের যুগ্মসচিব মো. আসাদুজ্জামান আরজু চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি সারা দেশের ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের ৫৬টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। তালিকা অনুযায়ী ৩১টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ২৫টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।



