বিশ্ব

ঈদের জামায়াত বাতিল সৌদি ও আমিরাতে

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাসে এবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে না।

শুক্রবার (২২ মে) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দুই দেশের কর্তৃপক্ষ।

এ বিষয়ে সৌদি ইসলামি অ্যাফেয়ার্স মন্ত্রী আব্দুল লতিফ আল শেইখের বরাত দিয়ে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল জানানো হয়েছে, মসজিদগুলোতে ঈদের জামায়াত আদায় না করার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। মসজিদগুলো বন্ধ থাকবে তখন।

এদিকে শুক্রবার জুমার খুতবায় মসজিদে নববির ইমাম শেইখ আব্দুল বারি আল তুবাইতি বলেছেন, ‘মহামারির কারণে মুসলমানরা বাড়িতে ঈদের নামাজ আদায় করবে।’

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের সরকারি দফতর জানিয়েছে, ঈদের দিন মসজিদ বন্ধ থাকবে। সেখানে কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, শিশুদের অর্থ উপহার দেয়ার মতো ঈদের কোনও আনুষ্ঠানিকতা পালন যাতে না করা হয় সে ব্যাপারে জনসাধারণকে নির্দেশনা দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button