ঈদের দিনেও করোনা আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু

সারা দেশে উদযাপন হচ্ছে ঈদুল আজহা। কিন্তু এবারো এই উৎসব উদযাপন করতে হচ্ছে নানাবিধ স্বাস্থ্যবিধি মেনে। কারন বিশ্ব এখনো মুক্ত হতে পারেনি করোনা ভাইরাস থেকে। খুশির এই দিনেও দেশে নতুন করে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ১৯৯ জন । এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের।
২৪ ঘণ্টায় মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৮ শতাংশ ও এই সময়ের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ৫ জন। এ পর্যন্ত যারা কোভিড আক্রান্ত মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৬৬২ জন, ৭৮ দশমিক ৬১ শতাংশ এবং নারী ৬৭০ জন, ২১ দশমিক ৩৯ শতাংশ।
শনিবার (১ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৮ হাজার ৬৬৯টি। পরীক্ষা হয়েছে পূর্বের নমুনাসহ ৮ হাজার ৮০২টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৬১১টি নমুনা।’
কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ২৫৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮১ শতাংশ।
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।’
ডা. সুলতানা বলেন, যে ২১ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন, বাড়িতে ১ জন।’
এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা ও শতকরা হারে ঢাকা বিভাগে ১ হাজার ৪৯৭ জন, শতকরা হার ৪৭ দশমিক ৮০ শতাংশ; চট্টগ্রামে ৭৬১ জন, ২৪ দশমিক ৩৩ শতাংশ; রাজশাহী ১৮৬ জন, ৫ দশমিক ৯৪ শতাংশ; খুলনা ২২৬ জন, ৭ দশমিক ২২ শতাংশ; বরিশাল ১২৪ জন, ৩ দশমিক ৯৬ শতাংশ; সিলেটে ১৫১ জন, ৪ দশমিক ৮২ শতাংশ; রংপুরে ১১৮ জন, ৩ দশমিক ৭৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৬৮ জন, ২ দশমিক ১৭ শতাংশ।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৭১ জন, ছাড় পেয়েছেন ৫০০ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ৫১ হাজার ৪৮১ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৩২ হাজার ৯০০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৫৮১ জন।
ডা. সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ১ হাজার ৬৫৫ জন। এ পর্যন্ত মোট ৪ লাখ ৩৮ হাজার ১৪১ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ২০৭ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৮৬৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৬ হাজার ২৭২ জন।



