বাংলাদেশ
আবারো আইসিইউতে রফিকুল ইসলাম মিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে কেবিন থেকে আবারও আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার স্থিতিশীল আছে।
বিএনপি’র চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাকে কেবিনে নেওয়া হয়েছিল। এরপর শ্বাসকষ্ট শুরু হলে আবারো ইবনে সিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। সেখানে তিনি নিওরোলোজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাই এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
শায়রুল কবির খান বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্বাস্থ্য কামনায় উনার স্ত্রী অধ্যাপক শাহেদ রফিক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



