ইকোবিজ

পুঁজিবাজারের সূচক সাড়ে তিন বছরে সর্বোচ্চ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ৫ লাখ ১৩ হাজার কোটি টাকা অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে।

এর মাধ্যমে প্রায় সাড়ে তিন বছর বা ২০১৮ সালের ৩০ জানুয়ারির পর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। এর সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জান গেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ১২৫ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে ২০১৮ সালের ৩০ জানুয়ারির পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে আসল। ২০১৮ সালের ৩০ জানুয়ারি সূচকটি ছয় হাজার ১২৭ পয়েন্টে ছিল।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে অপর দুই সূচকে। এর মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্যসূচকে বড় উত্থানের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১১৯টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

দিনভর লেনদেন হয়েছে দুই হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় এক হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ২০৮ কোটি ২৩ লাখ টাকা।

এছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ম্যাকসন স্পিনিং, ফরচুন সুজ, বিবিএস কেবলস, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, এসকে ট্রিমস এবং ন্যাশনাল পলিমার।

Related Articles

Leave a Reply

Back to top button