বিশ্ব

​করোনার টিকা নিলেই পুরস্কার ঘোষণা

ভারতে করোনার সংক্রমণ রোধে ভ্যাকসিন নিতে আগ্রহী নন অনেকেই। তাই টিকা নিতে আগ্রহী করতে, টিকা নিলেই পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে গুজরাটের স্বর্ণকার সম্প্রদায়।

জানা গেছে, রাজ্যের রাজকোটে করোনার টিকাদান কেন্দ্রে যারাই টিকা নিতে আসছেন, তাদের সবাইকে কিছু না কিছু উপহার দেওয়া হচ্ছে। নারীদের দেওয়া হচ্ছে সোনার নাকফুল। আর পুরুষদের দেওয়া হচ্ছে ব্লেন্ডার।

এ উদ্যোগের ফলে স্থানীয় মানুষের মধ্যে বেড়েছে টিকা নেওয়ার প্রবণতা।

করোনা ভাইরাস আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৫৭৭ জনের আর ১ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ৪৭৭ জন সংক্রমিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button