বাংলাদেশবিশ্ব

দেশে পৌঁছালো ‘অক্সিজেন এক্সপ্রেস’র তৃতীয় চালান

২০০ টন তরল অক্সিজেনবাহী ট্রেনের তৃতীয় চালান ভারত থেকে দেশে এসেছে।

করোনা মহামারিতে দেশে অক্সিজেন সংকট মোকাবেলায়, শুক্রবার (৩০) দিনগত রাত ১টা ২০ মিনিটে ইন্দ্রো বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামক ট্রেন ১০টি অক্সিজেনবাহী কন্টেইনার নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়।

লিনডে বাংলাদেশ নামক অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান ৩ ধাপে এ নিয়ে রেলপথে ভারত থেকে ৬শ’ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করলো।

এর আগে, একই ট্রেনে ২০০ মেট্রিক টন করে দেশে অক্সিজেন এক্সপ্রেস অক্সিজেন নিয়ে আসে, ২৫ জুলাই ও ২৮ জুলাই। এনিয়ে ভারত থেকে দেশে আসলো, তিনটি চালানে মোট ৬০০ মেট্রিক টন অক্সিজেন।

Related Articles

Leave a Reply

Back to top button