অন্য খবর

৮৪ লাখ টাকার টি-শার্টে দীপিকা

ফ্রান্সের নামি ফ্যাশন হাউজের দামি টি-শার্ট পরে আবারো ভাইরাল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সোমবার (২৩ মে) দীপিকা তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, দীপিকা পাড়ুকোনের পরনে সবুজ রঙের টি-শার্ট ও পায়জামা।

এ সব ছবির ক্যাপশনে দীপিকা জানিয়েছেন, এগুলো ফ্রাঞ্চের বিলাসবহুল ফ্যাশন হাউজ লুইস ভুটনের পোশাক।

লুইস ভুটনের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, দীপিকার পরনের টি-শার্টটির মূল্য ৯০ হাজার ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ৮৪ লাখ ১৫ হাজার টাকার বেশি। আর পায়জামার মূল্য ৮০০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭৪ হাজার ৮ শত টাকা। টি-শার্ট ও পায়জামার মোট মূল্য ৮৪ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা।

কয়েক দিন আগে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর বসেছে ফ্রান্সে। এতে জুরি সদস্য হিসেবে যোগ দিয়েছেন দীপিকা। এরই মধ্যে সেখানে ছুটে গিয়েছেন দীপিকার স্বামী রণবীর সিং। উৎসবের কাজ ও স্বামীর সঙ্গে কাটানো সময়ের ফাঁকে বিলাসবহুল এই ফ্যাশন হাউজের শুটে অংশ নেন দীপিকা।

 

Related Articles

Leave a Reply

Back to top button