বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানঁ কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১৯৭২ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ সফরে এলে বাংলাদেশের ততকালীন প্রধানমন্ত্রী জাতির পিতা শেখ মুজিবুর রহমান তাকে তেজগাঁও বিমানবন্দরে স্বাগত জানান। সে ছবির বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের হাইকমিশনারের কাছে উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সাক্ষাতকালে দুই দেশের সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।



