অন্য খবর

সাইফের সিনেমার পোস্টার প্রকাশ করলেন কারিনা

চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে  অভিনেতা সাইফ আলী খানের পরবর্তী সিনেমা ‘ভূত পুলিশ’।গত বছরের নভেম্বরে এর শুটিং শুরু হয়।

সোমবার (০৫ জুলাই) ‘ভূত পুলিশ’ সিনেমার পোস্টার করিনা নিজের প্রোফাইলে শেয়ার করেন এবং একই সঙ্গে জানিয়েছেন দেন, এটি মুক্তি পাবে আগামী ১০ সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।

পোস্টারটির ক্যাপশনে কারিনা লেখেন, ‘অলৌকিক ব্যাপারে ভয় পাবেন না!’

ভৌতিক হাস্যরসাত্মক গল্পে ‘ভূত পুলিশ’ পরিচালনা করেছেন কৃপালিনী। সিনেমায় সাইফের চরিত্রের নাম বিভূতি। এতে সাইফ আলী খানের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ইয়ামি গৌতম, অর্জুন কাপুর, জাভেদ জাফরিসহ বেশ কয়েকজন তারকা।

Related Articles

Leave a Reply

Back to top button