বাংলাদেশ

শঙ্কা কাটিয়ে আগ্রহভরে টিকা নিচ্ছে সবাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুরুতে করোনার টিকা নিয়ে শঙ্কা থাকলেও তা কাটিয়ে এখন সবাই আগ্রহভরে টিকা নিচ্ছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুরুতে টিকা নেয়ার ব্যাপারে অনেকের একটু দ্বিধা, দ্বন্দ্ব ছিল, তবে তা কাটিয়ে এখন দেশের মানুষ টিকা নিতে আসছে।

তিনি বলেন, করোনা ভাইরাস যখন এসেছে, মোকাবিলা করতে সাত দিনের মধ্যে আমরা দুই হাজার ডাক্তার, ছয় হাজার নার্স ও টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি। ভবিষ্যতে আরও নিয়োগ দেয়ার পদক্ষেপও আমরা নিয়েছি, যেন দেশের মানুষ অন্তত চিকিৎসাটা পায়।

শেখ হাসিনা বলেন, মাস্ক পরা, হাত ধুয়া, ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে সবাইকে।

Related Articles

Leave a Reply

Back to top button