বিশ্ব

লাদাখের গালওয়ান ভ্যালি থেকে সেনা সরালো চীন-ভারত

লাদাখের গালওয়ান উপত্যকার যেখানে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল সেখান থেকে চীন এবং ভারত নিজেদের সেনাদের প্রায় এক কিলোমিটারের মতো সরিয়ে নিয়েছে। এরপর সে জায়গাকে বানানো হয়েছে বাফার জোন (নিরাপদ অঞ্চল)।

সোমবার (০৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।

ভারতের প্রধানমন্ত্রী নরোন্দ্র মোদীর আকস্মিক লাদাখ সফরের তিনদিন পর গালওয়ান উপত্যকা থেকে দুই দেশই তাদের সেনাদের সরিয়ে নিল।সূত্রটি বলছে, এটা (সেনা সরিয়ে নিয়ে বাফার জোন তৈরি করা) আসলে কতটা কার্যকর হবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ওই সূত্রটি আরও বলছে, গালওয়ান উপত্যকার জায়গা দখল করে চীনের সেনারা যেসব অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছিল তাও সরানো হচ্ছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button