বিশ্ব

মুম্বাই হামলার জন্য লাকভির বিচার দাবি যুক্তরাষ্ট্রের

মুম্বাই হামলার জন্যও পাকিস্তানের জঙ্গী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার শীর্ষ নেতা জাকিউর রেহমান লাকভির বিচারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ( ৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিভাগ থেকে টুইটারে এ দাবি জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, পাকিস্তান সরকারের উচিত হবে সন্ত্রাসী কাজে অর্থ যোগানের পাশাপাশি জাকিউর রেহমান লাকভিকে সন্ত্রাসী হামলা বিশেষ করে মুম্বাই হামলার জন্য বিচারের মুখোমুখি করা।

উল্লেখ্য শুক্রবার (৮ জানুয়ারি) জঙ্গী ও সন্ত্রাসী কাজে অর্থ যোগানের অপরাধে লাকভিকে ৫ বছরের কারাদন্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে হামলার হোতা ছিলেন লাকভি।

 

Related Articles

Leave a Reply

Back to top button