বিশ্ব

করোনার টিকা নিলেন ব্রিটিশ রানী

এবার করোনার টিকা নিলেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ। বাকিংহাম প্রাসাদ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ব্রিটিশ রাজ পরিবারের সূত্রের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, শনিবার (৯ জানুয়ারি) উইন্ডসর প্রাসাদে রাজ পরিবারের একজন চিকিৎসকের কাছে রানী এবং তার স্বামীকে করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানী এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইল্ডসর প্রসাদেই অবস্থান করছেন। মহামারি করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরই মধ্যে দশ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button