বিশ্ব

মিয়ানমার জান্তাকে গুরুতর পরিণামের হুঁশিয়ারি জাতিসংঘের

মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্রতি কঠোর পন্থা অবলম্বন করলে ‘গুরুতর পরিণাম’ হতে পারে বলে দেশটির সেনাবাহিনীকে সতর্ক করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিনা শানার বার্জেনার জোর দিয়ে বলেছেন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা দেখাতে হবে এবং বিক্ষোভকারীদের সঙ্গে প্রতিহিংসা পরায়ণ আচরণ করা যাবে না। ’

মিয়ানমারে বিক্ষোভ দমনের উদ্দেশ্যে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দ্বিতীয়বারের মতো ইন্টারনেট বন্ধ করে দেয় সামরিক জান্তা। এরই পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি জানায় জাতিসংঘ।

Related Articles

Leave a Reply

Back to top button