ভূরাজনীতি

মিথ্যাচার বিএনপির রোজনামচা: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচার আর বিষোদগার করা বিএনপির এখন রোজনামচা। বলেন, বিএনপি অভিযোগ করেছে, দেশে গণতন্ত্র নেই। আমরা বলতে চাই তারা (বিএনপি) প্রতিদিন ‘ফ্রি-স্টাইলে’ সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে। গণতন্ত্র না থাকলে মির্জা ফখরুল সাহেবরা এভাবে কি মিথ্যাচার করতে পারতেন।

বুধবার (৭ অক্টোবর) তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদফতরের নবনির্মিত ভবনে প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি ও অপকর্মের মূলোৎপাটনে শেখ হাসিনার কোনো পিছু টান নেই। নারীর প্রতি সহিংসতা, নারীর অবমাননা, মাদক, সাইবার অপরাধ, গুজব ছড়ানো এই সব অপরাধের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে, গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। এসব নষ্ট রুচির অপরাধীদের কঠোর শাস্তির পাশাপাশি তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদেরও ছাড় দেওয়া হবে না।

‘দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে বলেই ধর্ষণ বাড়ছে’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তার কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের বলেন, বিচার শেখ হাসিনার আমলেই হয়েছে। এর আগে কোনো অপরাধের বিচার হয়নি। তার আগে ফাহিমা, মুন্নি পূর্মিাদের কথাই ভাবুন। একটি ঘটনারও কি বিচার হয়েছে? একটি অপরাধেরও কি দণ্ড দেওয়া হয়েছে? বিএনপির দলীয় লোকদের একটিরও কি বিচার হয়েছে? তাদের মুখে এটা শোভা পায় না।

তিনি বলেন, যে সকল অপরাধী বা ধর্ষক এসব ঘৃণিত কাজ করেছে, তাদের জন্য শাস্তি শেষ কথা নয়। যদি কোনো রাজনৈতিক দলের ছায়ায় থাকে তাহলে চিরতরে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এদেরকে লঘুদণ্ড দিয়ে নেই।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবিতে দেশব্যাপী যে আন্দোলন চলেছে, তাতে সমর্থন রয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button