ভূরাজনীতি

মহানগর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অল্প সময়ের মধ্যে গঠনের তাগিদ দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। শুক্রবার ( ৪ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন।

নির্মল রঞ্জন গুহ বলেন, অল্পকিছু দিনের মধ্যেই ঢাকা মহানগরের কমিটির গঠন করতে হবে। অতিসত্ত্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করতে হবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের শাসক নয়, সেবক হিসেবে জনগণের জন্য কাজ করছেন। আমরা স্বেচ্ছাসেবক হচ্ছি তার বিশ্বস্ত ভ্যানঘাট।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি শহীদ উল্লাহ মিনুসহ অন্যরা।

Related Articles

Leave a Reply

Back to top button