ভূরাজনীতি

ভয় দেখিয়ে লাভ নেই: বিএনপিকে কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র। জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনও লাভ নেই।

সোমবার (৮ মার্চ) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা। বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ এবং জীবনহানি ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না।’

‘আন্দোলনে বাধা দিলে বিএনপি বিকল্প পথে আন্দোলন করবে’- দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা এ পর্যন্ত রাজপথে কোনও ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি, তাদের বাধা দেয়ার দরকার হয় না। বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

‘বিরোধী মত দমাতে ভয়ংকর কেনও শক্তি কাজ করছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে ‘সেই শক্তির পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে’ বিএনপি মহাসচিবের প্রতিও আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি নেতারা বলছে দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই। সমালোচনার জন্য এ পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেফতার করা হয়নি। সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান।’

‘সরকার ক্ষমতা, দাম্ভিকতা আর দুর্নীতির বৃত্ত তৈরি করেছে’- মির্জা ফখরুলের এ বক্তব্যের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের এ বক্তব্য অবান্তর। এ কথাগুলো বিএনপির শাসনামলের জন্যই চিরসত্য। বিএনপিই এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো। ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসনামলে হয়েছিলো।

Related Articles

Leave a Reply

Back to top button