বাংলাদেশ

বিজয় টিভির সাংবাদিককে কুপিয়ে হত্যা

নিউজ নাউ বাংলা ডেস্কঃ ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জুলহাস হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, দুপুরে উপজেলার বারোবাড়িয়া এলাকার কালীমন্দিরের পাশে এ হত্যাকান্ড ঘটে।

নিহত জুলহাস হোসেন বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘দুর্বৃত্তদের দুজনকে জনতা হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের কাছে অস্ত্রও পাওয়া গেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারিবারিক কাজে ধামরাই বারোবাড়িয়া এলাকায় গেলে হঠাৎ একদল দুর্বৃত্ত সাংবাদিক জুলহাসের ওপর হামলা চালায়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের মধ্যে দুজনকে হাতেনাতে ধরে ফেলে।

পরে আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিক জুলহাস হোসেনকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাফকুড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।

Related Articles

Leave a Reply

Back to top button