স্পোর্টেইনমেন্ট

বালিশ কোলে নিয়ে ঢাকায় এলেন রিজওয়ান!

শনিবার বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে ৩টি টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তান দলের ওপেনার মোহাম্মদ রিজওয়ান অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে।

বিশ্বকাপে ব্যাট হাতে প্রত্যাশার চেয়েও ভালো ব্যাটিং করা এই তরুণ ওপেনার হয়তো দুবাইয়ে ঠিকমতো ঘুমাতে পারেননি। যে কারণে আরব আমিরাত থেকে বালিশ কোলে নিয়ে ঢাকায় এসেছেন রিজওয়ান।

পাকিস্তানি এক সাংবাদিক জানিয়েছিলেন, মোহাম্মদ হাফিজ ও রিজওয়ান ঢাকা সফরে যাওয়ার সময় নিজেদের বালিশ সঙ্গে নিয়ে যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রিজওয়ান আসলে বিশ্বকাপের কারণে আরব আমিরাতে ঠিকমতো ঘুমাতে পারেননি। তাই হয়তো ক্লান্তি দূর করতে বালিশ নিয়ে এসেছেন। এছাড়া অন্য কোনো কারণ দেখছি না।

Related Articles

Leave a Reply

Back to top button