বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সদিচ্ছায় ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে: রেলমন্ত্রী

প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে ঈদে যাত্রীরা ট্রেনে নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর পাংশায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চেয়েছেন ঈদে যাত্রীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্য বাড়ি ফিরতে পারেন। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা পালন করেছি। আন্তরিকভাবে যদি কোনো কাজ করা যায়, আমার মনে হয় যে সেই কাজে সফলতা আসে।

Related Articles

Leave a Reply

Back to top button