বাংলাদেশ

নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণে বিদ্যুৎমিস্ত্রী মোবারক গ্রেফতার

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোবারক হোসেন নামে এক বিদ্যুৎমিস্ত্রীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাতে ফতুল্লার পশ্চিমতল্লা এলাকা তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মোবারক হোসেনকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদ জানিয়েছেন, বায়তুস সালাত জামে মসজিদে দুইটি বৈদ্যুতিক সংযোগ রয়েছে একটি সংযোগ অবৈধ। সেই সংযোগসহ সব ধরনের মসজিদের ওয়ারিং করেছিলেন মোবারক হোসেন।

এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের বহিষ্কৃত চার কর্মকর্তাসহ আটজনকে গ্রেফতার করে সিআইডি। পরে আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে আটজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button