অন্য খবর

করোনার টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ৩০ নির্ধারণ

করোনার টিকা নেয়ার নতুন বয়সসীমা নির্ধারণ করেছে সরকার।

সোমবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

এখন থেকে ৩০ বছর পার হলেই সবাই টিকা নিতে পারবেন।

ডা. নাজমুল ইসলাম আরও জানিয়েছে, আজ সোমবার থেকেই ৩০ বছর বয়সী বাংলাদেশি নাগরিক সুরক্ষা ওয়েবসাইটে (surokkha.gov.bd) প্রবেশ করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

এর আগে দেশে টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে নিবন্ধন কম হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। সে সময় ৫৫ থেকে বয়স কমিয়ে ৪৪ বছর করা হয়।

এরপর ২য় দফায় কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় টিকা গ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করা হয়।

এবার চতুর্থ দফায় আরও কমিয়ে ৩০ বছর করা হলো।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button