বাংলাদেশ
উত্তীর্ণ শিক্ষার্থীরা ফরম পূরণের টাকা ফেরত পাবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দিপু মনি জানিয়েছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ‘ফরম পূরণের সময় জমা দেয়া অর্থের কিছু অংশ ফেরত পাবেন শিক্ষার্থীরা। যেহেতু পরীক্ষা হয়নি তাই কিছু টাকা ফেরত দেয়া হবে।’
শনিবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফল ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আদায় করা অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই। আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, দক্ষতা অর্জন করবে, তারা সঠিক মনোভাব নিয়ে গড়ে উঠবে এটাই প্রত্যাশা।



