বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার হামলা বিশ্বের জন্য বড়ই দুঃখজনক: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান বিশ্বের বড়ই দুঃখজনক বিষয়। খবর: সিএনএন।

বুধবার রাতে ফক্সনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকলে এই যুদ্ধ হতো না।

ট্রাম্প বলেন, আমার প্রশাসনের সময় হলে এটি ঘটত না। আর এ সময় তো কখনওই ঘটত না এই যুদ্ধ।

তিনি আরও বলেন, “এটি বিশ্বের জন্য, ওই দেশের জন্য একটি অত্যন্ত দুঃখজনক বিষয় এবং এটি অবশ্যই অনেক লোকের জন্য খুব দুঃখজনক যাদেরকে অকারণে হত্যা করা হচ্ছে।”

ট্রাম্প বলেন, “আমার মনে হয় কিছু একটা করে সমঝোতায় যেতে চাইছেন পুতিন। সাথে আমেরিকার দুর্বলতাও তিনি উপভোগ করছেন বলেও জানান তিনি।”

Related Articles

Leave a Reply

Back to top button